বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বাতিঘর মানবকল্যাণ সংস্থার সহস্রাধিক বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:৪১ পিএম
চাঁদপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে বাতিঘর মানবকল্যাণ সংস্থার সহস্রাধিক বৃক্ষ বিতরণ

সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে সংগঠনের সদস্যরা বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে যায়।

পরে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন সংগঠনের সদস্যরা। বৃক্ষ বিতরণ কর্মসূচির আওতার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো:- পূর্ব ভাওয়াল গাউছিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স, মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মূলপাড়া উচ্চ বিদ্যালয়, মুন্সীরহাট ও হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা।

ওই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হোসেন পাটোয়ারী, সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহ-দফতর সম্পাদক ইয়াসিন বরকান্দাজ, প্রচার সম্পাদক মো. রনি, সদস্য সাখাওয়াত হোসেন, শরিফ হোসেন ও রাজু মির্জা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital