শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নির্মাণ শ্রমিকদের সাথে হোলসিম প্রকৌশলীদের মতবিনিময় সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:২১ পিএম
কচুয়ায় নির্মাণ শ্রমিকদের সাথে হোলসিম প্রকৌশলীদের মতবিনিময় সভা

কচুয়ায় নির্মাণাধীন শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন হোলসিম সিমেন্টের টেকনিক্যাল ও প্রকৌশলীরা।

কচুয়ায় মেসার্স তালুকদার ট্রেডার্স আয়োজনে ও হোলসিম সিমেন্টের অর্থায়নে নির্মাণ কাজের শ্রমিক ও নির্মাণাধীন বাড়ির মালিকদের সাথে টেকনিক্যাল ও প্রকৌশলীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কচুয়া বিশ্বরোড এলাকায় রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হোলসিম সিমেন্টের ডিলার ও মেসার্স তালুকদার ট্রেডার্সের স্বত্বাধিকার মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজিব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হোলসিম সিমেন্টের গুণাগুন বর্ণনা করে বক্তব্য রাখেন লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম, টেকনিক্যাল সেলস মার্কেটিং ইঞ্জিনিয়ার লিটন রনি, বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ মহসীন, কচুয়া উপজেলা সেলস অফিসার সাইমন মজুমদার, নির্মাণ কাজের কন্টাকটার মজিবুর রহমান ও আতিকুল ইসলাম প্রমুখ।
এসময় অনুষ্ঠানের সভাপতি হোলসিম সিমেন্টের ডিলার ও মেসার্স তালুকদার ট্রেডার্সের স্বত্বাধিকার মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজিব তালুকদার বলেন, গ্রাকদের স্বপ্নের বাড়ি নির্মাণে তাদের সেরা সিমেন্ট সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
গুনগতমান এর কারনে হোলসিম সিমেন্টের চাহিদা রয়েছে এবং এই সিমেন্ট ব্যবহারের পরামর্শ প্রদান করে তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital