বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব ফুটবল একাডেমিকে ৪-২ গোলে পরাজিত

শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাবের দাপুটে জয়

মতলব দক্ষিণ প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১২:৩০ পিএম
শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাবের দাপুটে জয়

স্থানীয় ক্রীড়াঙ্গনে এক প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব ৪-২ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে মতলব ফুটবল একাডেমিকে। এই ম্যাচে শেখ ফাউন্ডেশনের খেলোয়াড়দের গতি, দক্ষতা এবং দলগত সংহতি ছিল চোখে পড়ার মতো।

দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন আবদুল্লাহ, মেহেদী ও ইয়াছিন। তাদের আক্রমণাত্মক খেলা পুরো ম্যাচজুড়েই প্রতিপক্ষের ডিফেন্সকে চাপে রেখেছিল। ম্যাচ জয়ের পেছনে এই তরুণদের অবদান ছিল অনস্বীকার্য।

ম্যাচটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর বাজারের একজন তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান শেখ ফজলুল করিম সেলিম।

এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন শেখ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাসেল শেখ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াবিদ ব্যক্তিবর্গ।

Model Hospital

প্রসঙ্গত, শেখ বাড়ির শিশু থেকে শুরু করে যুবক ও মুরুব্বিসহ অসংখ্য উৎসাহী দর্শক উপস্থিত থেকে খেলাটিকে প্রাণবন্ত করে তুলেন। এই ম্যাচটি শুধু একটি খেলার জয় নয়– বরং এটি শেখ ফাউন্ডেশন-এর ঐক্য, প্রতিশ্রুতি ও সামাজিক সংযোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শেখ ফাউন্ডেশন স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয় জিসান শেখ-এর হাত ধরে ২০০৫ সালে। শুরুর পর থেকে ক্লাবটি শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, সামাজিক ও মানবিক কাজেও বিশেষ অবদান রেখে চলেছে। এই জয়ের মাধ্যমে শেখ ফাউন্ডেশন আবারও প্রমাণ করলো, ক্রীড়া শুধু খেলাই নয়– এটি সমাজ গঠনের একটি শক্তিশালী মাধ্যম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।