বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:১৫ পিএম
হাজীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ
জুলাই পুর্নজাগরনে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল), সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতা মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, চাঁদপুরের হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে তারা ভার্চুয়ালী কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে শপথ পাঠ করান, সমাজকল্যান, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শারমিন এস মুরশিদ। সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই জুলাই যোদ্ধাসহ দেশের সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বক্তব্য রাখেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন শেষে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।
বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিএম কলিমুল্লাহ মিলন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান, হাজীগঞ্জের শহীদ রাসেল বকাউলের বড় ভাই ক্বারী রুহুল আমিন, জুলাই মঞ্চের উপজেলা যুগ্ম আহবায়ক জাহিদ হাসান টিটু, জুলাই কন্যা খাদিজা আক্তার শ্রাবণী।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আবব্দুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান ভানু, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মো. শহিদুল্লাহ কাউসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে হাজীগঞ্জের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital