বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:২৮ পিএম
শাহরাস্তিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি উপজেলা শাখা আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

২৬ জুলাই (শনিবার) শাহরাস্তি উপজেলা অডিটোরিয়ামে ছাত্রশিবিরের শাহারাস্তি শহর সভাপতি আক্তার হোসেন শিহাব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি, জুলাই আন্দোলনের অন্যতম সমন্নয়ক রেজাউল করিম শাকিল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার ওলামা বিভাগের সভাপতি, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ আবু নসর আশ্রাফী, ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি ইব্রাহিম খলিল, জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখার আমীর মোস্তফা কামাল, শাহরাস্তি পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, জামায়াতে ইসলামীর (IBWF) এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী ইন্জিঃ জিয়াউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ শাহজালাল, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মাহবুব আলম, শাহরাস্তি পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক আল আমিন হোসেন সোহাগ।

এছাড়াও আরো উপস্থিত ইসলামী ছাত্রশিবিরের শাহরাস্তি উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি আল আমিন হোসেন, শাহরাস্তি দক্ষিণ শাখার সভাপতি কাউছার আলম, সেক্রেটারি ওমর ফারুক, শহর সেক্রেটারি শাহেদ আলী তাহমিদসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital