বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজে বিডি ক্লিন শাহরাস্তির পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৮:৩৭ পিএম
খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজে বিডি ক্লিন শাহরাস্তির পরিচ্ছন্নতা অভিযান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিডি ক্লিনের উদ্যোগে খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই ২০২৫) সকাল থেকে কলেজ চত্বরে এই কার্যক্রম শুরু হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বেচ্ছাসেবকরা কলেজের আঙিনা, রাস্তা ও আশপাশের এলাকায় জমে থাকা বিস্কুট, চিপস, পানির বোতলসহ বিভিন্ন প্লাস্টিকজাত ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন বিডি ক্লিন শাহরাস্তির উপজেলা সমন্বয়ক সাকিব আহম্মেদ। আরও অংশগ্রহণ করেন উপ-সমন্বয়ক স্নিগ্ধা আলম, আইটি ও মিডিয়া সমন্বয়ক ওমর ফারুক, লজিস্টিক সমন্বয়ক আল আমিন ইসলাম, এবং সাবেক উপ-সমন্বয়ক সজিব আহম্মেদ।

Model Hospital

আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এমন কার্যক্রম চালিয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন হবে এবং সমাজে ইতিবাচক প্রভাব পড়বে।

সাকিব আহম্মেদ বলেন, “আমরা শুধু ময়লা পরিষ্কার করছি না, বরং একটি বার্তা ছড়িয়ে দিচ্ছি- সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital