বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে মক্তবে শিশুকে শ্লীলতাহানির চেস্টা, ইমামের বিরুদ্ধে মামলা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৯:০৭ পিএম
মতলবে মক্তবে শিশুকে শ্লীলতাহানির চেস্টা, ইমামের বিরুদ্ধে মামলা
চাঁদপুরের মতলব দক্ষিণে মক্তবে পড়ানোর সময় ৭ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মসজিদের ইমাম মো. মাইন উদ্দিন প্রধানীয়ার বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার নারায়ণপুর পৌরসভার কাশিমপুর দক্ষিণপাড়া জামে মসজিদে ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকে মসজিদের ইমাম মো. মাইন উদ্দিন প্রধানীয়া (৫০) পলাতক রয়েছেন। অভিযুক্ত ইমাম মাইন উদ্দিন প্রধানীয়া কাশিমপুর গ্রামের মৃত বন্দে আলী প্রধানের ছেলে এবং শিশুটি একই এলাকার এক প্রবাসীর কন্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে কাশিমপুর দক্ষিণপাড়া জামে মসজিদে অন্যান্য দিনের ন্যায় আরবী শিখতে যায় ওই গ্রামের প্রবাসীর ৭ বছরের শিশু কন্যা। মসজিদের বারান্দায় অন্যান্য শিশুদের সাথে আরবি পড়ছিল ভুক্তভোগী শিশুটি।
পড়ার মাঝখানে ইমাম মাইন উদ্দিন ওই শিশুকে ডেকে নিয়ে যায় তার রুমে। সেখানে নিয়ে শিশুটির বিভিন্ন স্পরর্শকাতর স্থানে হাত দিয়ে তাকে শ্লিলতাহানি ও ধর্ষণের চেষ্টা করলে শিশুটি দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে তার মা সাথে সাথে মসজিদ কমিটির নিকট বিষয়টি জানান এবং সুষ্ঠু বিচার দাবী করেন।
বিচারের আগেই পালিয়ে যান ইমাম মাইন উদ্দিন। পরে শিশুটির মা মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এবং আসামীকে গ্রেফতার করতে চেষ্টা চলছে।রররর

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।