বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে প্রকৌশল অধিদপ্তরের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৭:২৯ পিএম
ফরিদগঞ্জে প্রকৌশল অধিদপ্তরের মানববন্ধন

এস এম ইকবাল : জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে৮ ফেব্রুয়ারিমঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জানা গেছে, গত ১৮ই জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ মাঠ পর্যায়ে সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষে এডিপি ভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ণ নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে অনুরোধ করেছেন (যাহার স্মারক নং ০৫.০০.০০০০.১৪১.৯৯.০০১.২১.০৩)।

জেলা প্রশাসকগণকে এডিপি ভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ণের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিল করার জন্য এই মানববন্ধনের আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের মানবন্ধন উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ আবরার আহম্মেদ,উপসহকারী প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম,মোঃ আল আমিন,মোঃ মেহেদী হাসান মামুনসহ সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।