বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এমপি প্রার্থী মানসুর আহমদ সাকী’র পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম
এমপি প্রার্থী মানসুর আহমদ সাকী’র পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী’র পক্ষে নির্বাচনী প্রচারনার লিফলেট বিতরণ আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাধী উত্তর ইউনিয়ন শাখা।

সোমবার (২৮ জুলাই) উপাদী ইউনিয়নের মার্ষ্টার বাজারসহ বিভিন্ন স্পটে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য ও মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মাওলানা আনসার আহমদ পীর সাহেব বাগিচাপুর হাফিজাহুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াছিন আহমদ, ৬নং উপাধী উত্তর ইউনিয়ন সভাপতি আনিছুর রহমান, ইউনিয়ন সহ-সভাপতি মুহাম্মাদ কামরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ জসিম উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ৬নং উপাদী উত্তর ইউনিয়ন সভাপতি মুহাম্মাদ সবুজ আহমদ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital