বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিকশাসহ তিন চোর গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:৩৬ পিএম
ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিকশাসহ তিন চোর গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চোরাইকৃত একটি অটোরিকশাসহ তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) গভীর রাতে ফরিদগঞ্জ ও কচুয়া থানা পুলিশের যৌথ অভিযানে চোরাই যানটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব(৩ নং) ইউনিয়নের ফনিসাইর এলাকার সত্তর ডিলার বাড়ির রহমত উল্লাহর ছেলে মো. শাকিল হোসেন (২৫), তার ছোট ভাই মো. রাব্বী (২২) এবং একই এলাকার কামারবাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো. তামিম ইকবাল (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সাজ্জাদ হোসেন সোমবার রাতে তার অটোরিকশাটি চার্জ দিতে স্থানীয় লক্ষ্মীপুর এলাকার হোসেন মার্কেটের হজল মিস্ত্রীর গ্যারেজে রাখেন। রাতের কোনো একসময় চোরের দল গ্যারেজের তালা ভেঙে অটোরিকশাটি নিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাজ্জাদ ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
এরপর এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যায় এবং প্রযুক্তির সহায়তায় চোরদের অবস্থান শনাক্ত করে। ফরিদগঞ্জ ও কচুয়া থানার সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করে থানায় আনা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, “অভিযোগ পাওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে আমরা অটোরিকশা ও চোরদের কচুয়া থেকে উদ্ধার করি। এ ঘটনায় চুরি আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital