বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজির মামলায় মতলব উত্তরে বিএনপি নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৩:১২ পিএম
চাঁদাবাজির মামলায় মতলব উত্তরে বিএনপি নেতা গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তরে পৌর বিএনপির সহ-সভাপতি ও ছেঙ্গারচর বাজার বণিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান লস্করকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে মতলব উত্তর থানা থেকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মান্নান লস্কর মতলব উত্তর ছেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কার বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এছাড়াও তিনি ছেঙ্গারচর বাজার বণিক সমিতির সভাপতি। চাঁদাবাজির অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন ও মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পেলে দল অবশ্যই ব্যবস্থা নেবে। এছাড়া তিনি জেলা বিএনপিরও সদস্য, সে হিসেবে জেলা বিএনপির নেতৃবৃন্দেরও বিষয়টি দেখার আছে। আমাদের দল কোনো সন্ত্রাস-চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না।

Model Hospital

এর আগে সোমবার (২৮ জুলাই) দিনগত রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা ডিবির ওসি মো. মজিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে মতলব উত্তর নিজ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে আইনি ব্যবস্থার জন্য তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, তার বিরুদ্ধে সোমবার (২৮ জুলাই) স্থানীয় গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেছেন। তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।