বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিজের বাল্যবিয়ে ঠেকাতে প্রধান শিক্ষককে দরখাস্ত শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:৪১ পিএম
নিজের বাল্যবিয়ে ঠেকাতে প্রধান শিক্ষককে দরখাস্ত শিক্ষার্থীর

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের বাল্যবিয়ে ঠেকাতে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত দিয়েছেন ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিয়ে বন্ধের অনুরোধ জানিয়ে এ দরখাস্ত দেন তিনি।

দরখাস্তে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, তার জন্ম ১৮ জুন ২০১২। বর্তমানে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত থাকলেও পরিবার জোরপূর্বক তার বিয়ে দিতে চাচ্ছে। কিন্তু তিনি বিয়েতে সম্মত নয়। তাই প্রধান শিক্ষকের কাছে আবেদন করে বিষয়টি থামাতে সহযোগিতা চান।

এ বিষয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমি দরখাস্তটি গ্রহণ করেছি। উপজেলা শিক্ষা অফিস ও ইউএনওকে জানিয়েছি। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, পারিবারিকভাবে দেখাশোনা হয়েছে। তবে বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়নি। এখন মেয়ের বিয়ে দেব না। আর যদি দিই, তাহলে আমাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি দিয়েন।

Model Hospital

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পরামর্শ দিয়েছি। বাল্যবিবাহের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেন। তখন আমরা সঙ্গে থেকে ব্যবস্থা নিই।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, বাল্যবিবাহের সংবাদ পেয়েছি। আমরা দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital