শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মানবদূত’র আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১২:২৮ এম
মানবদূত’র আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

 ”মাদক থেকে দূরে থাকি-সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ডিএন উচ্চ বিদ্যালয় হলরুমে এই আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষক অফিসার মোঃ রুহুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আহসান হাবিব, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিন্টু দত্ত, ডি.এন উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, বেগম জামে মসজিদ মাদ্রাসার মুহতামিম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছি। এর থেকে উত্তরণে সমাজের সর্বস্তরে মানুষকে এগিয়ে আসতে হবে। ‌ বর্তমানে মাদকের মতোই ভয়াবহ আকার ধারণ করেছে আরেকটি ডিজিটাল মাদক। আর সেটি হল স্মার্টফোন। এই ডিজিটাল মাদককে শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সের নারী-পুরুষরা আসক্ত হচ্ছে। শিক্ষক ও অভিভাবকরাই পারেন কোমলমতী শিক্ষার্থীদের মাদক এবং ডিজিটাল আসক্তি বিষয়ে সঠিক জ্ঞান দান করতে।

বক্তারা আরো বলেন, বর্তমানে যুবকদদের পাশাপাশি তরুণ কিশোররাও মাদক আসক্তিতে বেশি ঝুঁকে পড়তে দেখা যায়। তাদের মাদকের আসক্তি থেকে মুক্ত রাখার জন্য ইতিবাচক কাজে যুক্ত কার উচিত। আমাদের সন্তানদেরকে বেশি সময় দেওয়া ও প্রয়োজনে তাদের সাথে খেলাধুলা করা দরকার। পাশাপাশি তাদের ধর্মীয় শিক্ষায় আলোকিত করতে হবে। তারা যেন কোন খারাপ কাজের সঙ্গে জড়িত না হতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে।

Model Hospital

মানবদূত সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম আকাশের পরিচালনায় আলোচনা সভায় ডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার, মানবদূত সংগঠনের উপদেষ্টা সদস্য মুজিবুর রহমান, অনন্যা শিক্ষক, মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানবদূত সংগঠনের সদস্য, আলামিন তালুকদার, তন্ময় মজুমদার রনি, সোহেল গাজী, রাসেল খান রাজু, সুহ্নদ সাহা অংশু, শাহ আমানত উল্লাহ, সৌরভ কর্মকার, আকাশ দত্ত, জাকির হোসেন, মুক্তার গাজী, মমিন উল্লাহ রাজু, ইসমাইল মিয়াজী, দীপক মন্ডল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital