বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১২:৩৩ এম
শাহরাস্তিতে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  (ইউএনও) নিগার সুলতানা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন,
পল্লী বিদ্যুৎ এর  ডিজিএম নিজাম উদ্দিন সামস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মেজবাহ উদ্দিন, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবু হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা তুলসী দেবনাথ, উপজেলা পরিষদের সিএ মোঃ শাহাবুদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ফরেস্ট অফিসার মোঃ তাজুল ইসলাম।
সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডা. আবদুর রাজ্জাক, সূচীপাড়া উত্তর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন লিটন, সূচীপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন হেলাল, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর এবং মেহের উত্তর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, সার্বিক দিক বিবেচনায় শাহরাস্তির আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং এটি ধরে রাখতে প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।