বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ছেংগারচর বাজার পৌর বণিক সমিতি নির্বাচনে সম্পাদক প্রার্থী ইউসুফ লস্করের প্রচারণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৬ পিএম
ছেংগারচর বাজার পৌর বণিক সমিতি নির্বাচনে সম্পাদক প্রার্থী ইউসুফ লস্করের প্রচারণা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সম্পাদক প্রার্থী মো. ইউসুফ লস্কর এর মোমবাতি প্রতিকের পক্ষে গণসংযোগ করেছেন।

মঙ্গলবার বিকেলে ছেংগারচর বাজারের বিভিন্ন সড়কে ও দোকানে গণসংযোগ করেন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা হয়।

সম্পাদক প্রার্থী মো. ইউসুফ লস্কর এর মোমবাতি প্রতিকের পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ উল্লাহ দর্জি, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম প্রধান, মো. রাসেল দর্জি, মো. ওয়াদুদ মাষ্টার, আবদুল মান্নান লস্কর, মো. ইব্রাহিম লস্কর, নাছির উদ্দিন খান, হাজী সাহেব আলী, মো. সাইফুল ইসলাম দর্জি, আলমগীর সরকার, জাহাঙ্গীর আলম, আবু তাহের সুমন, মো. ইয়াছিন খান’সহ অন্যান্যরা।

সম্পাদক প্রার্থী মো. ইউসুফ লস্কর বলেন, ব্যবসায়ীদের কল্যাণেই কাজ করছি। যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে আছি এবং ইনশাআল্লাহ পাশে থাকবো। মানুষের সেবার করার মধ্যে দিয়ে আনন্দ পাওয়া যায়। এজন্য এখানকার ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কখনো কিছু করতে চাইনি। বাজারের উন্নয়নের জন্য সকল সম্মানিত ব্যবসায়ীদের পরামর্শে কাজ করবো।

Model Hospital

ইউসুফ লস্কর বলেন, স্বাস্থবিধি মেনে দোকানগুলো চালু থাকলে জীবন জীবিকার জন্য ভাল হতো। সরকারি যে নির্দেশ আসবে; তা আমরা পালন করবো। বাজারের সকল ব্যবসায়ীদের দাবি-দাওয়ার প্রতি সরকার অতীতের মতো সুদৃষ্টি দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আছে।

ওদিকে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন- সেক্রেটারী প্রার্থী ইউসুফ লস্কর ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপস করেননি। সমিতির উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন এমনটাই আশা করছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।