বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ উৎসাহ ও অনুপ্রেরণায় ইউএনও নিগার সুলতানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১১:১০ পিএম
শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ উৎসাহ ও অনুপ্রেরণায় ইউএনও নিগার সুলতানা

শাহরাস্তিতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ উৎসাহ ও অনুপ্রেরণায় ইউএনও নিগার সুলতানা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে শাহরাস্তিতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে এসব ব্যাগ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

জুলাই পুনর্বাসন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির আওতায় মোট ৭৫টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়াতে এবং শিক্ষাব্যবস্থাকে আরও সহায়ক করতে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।

ব্যাগ বিতরণ করা হয় ভোলদিঘী কামিল মাদ্রাসা, চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজ, শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যাল শিক্ষার্থীদের মধ্যে।

এ সময় উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ভোলদিঘী কামিল মাদ্রাসার সুপার মাওলানা মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক আবুল হোসেন, চেড়িয়ারা স্কুলের প্রধান শিক্ষক মো. নাজির আহমেদ, এবং শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার।

Model Hospital

ইউএনও নিগার সুলতানা বলেন, “শিক্ষার্থীদের হাতে একটি নতুন ব্যাগ তুলে দেওয়ার মধ্যে দিয়ে শুধু একটি উপকরণ নয়, বরং একটি অনুপ্রেরণাও তুলে দেওয়া হয়। এটি তাদের স্কুলমুখী করে তোলে এবং শিক্ষা অর্জনে উৎসাহ জোগায়।” তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।