বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আবুল খায়ের মজুমদারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

হাজীগঞ্জে খাজা মাঈনুদ্দিন চিশতী স্মরণে ৩২তম বাৎসরিক মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:৫৩ পিএম
হাজীগঞ্জে খাজা মাঈনুদ্দিন চিশতী স্মরণে ৩২তম বাৎসরিক মাহফিল

চাঁদপুরের হাজীগঞ্জে হয়রত খাজা মাঈনুদ্দিন চিশতী (রাহঃ) স্মরণে ৩২তম বাৎসরিক ওরশ মোবারক ও আবুল খায়ের মজুমদার এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ,দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) পৌরসভাধীন ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া (মনিনাগ) মজুমদার বাড়িতে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মাহফিলের আয়োজক মোস্তফা মজুমদার সুমনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আল্লামা গোলাম মোহাম্মদ আলী আবেদী আল ক্বাদেরী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আল্লামা দেলোয়ার হোসাইন আবেদী আল ক্বাদেরী।

মহফিল পরিচালনায় করেন,রান্ধুনীমুড়া বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাসউদ আহমদ আল ক্বাদেরী।

Model Hospital

উক্ত মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাওলানা শামছুল আলম,মাওলানা হারুনুর রশিদ জেহাদী, মাওলানা আনোয়ার হোসাইন মাছুমী,মাওলানা নুরুল আমিন আল কাদেরী,হাফেজ আবু বকর,হাফেজ সেলিম প্রমুখ।

ওয়াজ শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান নর-নারী মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া ও মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।