শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বায়তুল মালের নামে চাঁদাবাজি করে দোষ চাপাচ্ছে বিএনপির উপর : ইঞ্জি. মমিনুল হক

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১২:৩৭ এম
বায়তুল মালের নামে চাঁদাবাজি করে দোষ চাপাচ্ছে বিএনপির উপর : ইঞ্জি. মমিনুল হক

একটি রাজনৈতিক দল বায়তুল মালের নামে চাঁদাবাজি করে বিএনপির উপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক।

সোমবার বিকেলে ফ্যাসিস্ট হাসিনার পতনের ১ বছর পূর্তি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথি আরো বলেন, ওই দলটি সম্প্রতি সময়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে, সেখানে হাজীগঞ্জ থেকে ১শত বাস গিয়েছে। সেখানে প্রায় ২৫ লাখ টাকা খরচ করেছে। তারা চাঁদাবাজি না করলে এতো টাকা পাইলে কোথায় থেকে।

তিনি বলেন, আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই বলছে। আমরাও আল্লাহকে বিশ্বাস করি। আমরা সবাই আল্লাহকে ভয় পাই। একটি রাজনৈতিক দল আল্লাহর দোহায় দিয়ে মসজিদ, মাদরাসা, মন্দির, ব্যাংকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করেছে। এটা কিসের রাজনীতি। তিনি বলেন, দখলবাজদের কিরে আরাম।

Model Hospital

তিনি বলেন, একটি রাজনৈতিক দল আছে, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেনা, দেশের সংবিধান বিশ্বাস করেনা। তারা কি চাই তাই বুঝাতে পারছেনা।

তিনি বলেন ওই বিশেষ দলটি সুযোগ পেলেই বিএনপিকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করছে। কিন্তু তার চাঁদাকে বায়তুল মাল হিসেবে গ্রহণ করছে।

নতুন রাজনৈতিক দল এনসিপিকে তিনি বলেন, এ দলটির কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিলো। কিন্তু তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি। রবিবার জাতীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তিহারের ঘোষণায় যে সমাবেশ করেছে, সেখানে আমাদের বিজয় র‌্যালির একাংশের লোক সমাগম ঘটেনি।

লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেন, আগস্ট মাস একটি দলের জন্য শোকের মাস। আর আমাদের জন্য বিজয়ের মাস। কারণ ১৯৪৭ সালে বৃটিশ থেকে পৃথক হয়ে পাকিস্তান ও ভারতের সৃষ্টি হয়েছে।

এ আগস্ট মাসে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। তাই আমাদের জন্য বিজয়ের হলেও ফ্যাসিস্টদের জন্য এ দিনটি শোকের।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির অনেক নেতাকর্মীদের মাছের ঘের, গোয়ালের গরু লুটপাট করেছে। অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অনেক মামলা শেষ হয়েছে। কিছু মামলায় এখনো নেতাকর্মীরা হাজিরা দিচ্ছে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমরাও যদি আওয়ামী লীগের নেতাদের মতো চাঁদাবাজি করে, মানুষের মাছের ঘের, গোয়ালের গরু লুটপাট করো। তাহলে ফ্যাসিস্টদের মতো পালিয়ে যেতে হবে।

ইঞ্জি. মমিনুল হক পৌর প্রশাসকের উদ্দেশ্যে বলেন, রাজস্ব আয়ের জন্য হাজীগঞ্জের বিভিন্ন ট্রাক ঘাট, সিএনজি স্ট্যা- ইজারা দিয়েছেন আপত্তি নেই। নির্ধারিত টোলের বাহিরে অনেকে বিভিন্ন স্ট্যান্ড চাঁদাবাজি করছে। তারা কারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, হাজীগঞ্জে বিএনপির পক্ষ থেকে হাজীগঞ্জ বিশ্বরোড বিএনপির কার্যালয়ের সামনে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ও হাজীগঞ্জ থানার সামনেসহ মোট ৩টি অভিযোগ বক্স স্থাপন করা হবে। যেসব বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, আপনারা যারা ভূক্তভোগী গোপনে অভিযোগ বক্সে অভিযোগ জমা দিবেন। প্রতি শনিবার অভিযোগ বক্স খুলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি বলেন, চাঁদবাজ দখলবাজ ও অপকর্মকারীদের জন্য সারাদেশে তারেক জিয়ার সিসি ক্যামেরা রয়েছে। তিনি সব পর্যবেক্ষণ করছেন এবং পর্যায়ক্রমে এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

এ দিন বিকেল ৩টা থেকে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মী সমর্থকরা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হয়। বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার কোরআন তেলাওয়াত ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ বক্তব্য রাখেন। এর পর লায়ন ইঞ্জি. মমিনুল হক সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বিজয় র‌্যালি শুরু করেন।

পরবর্তীতে হাজীগঞ্জ প্রদক্ষিণ করে বিশ্বরোড চৌরাস্তায় এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে বিজয় র‌্যালি সমাপ্ত ঘোষণা করে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।