শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জুলাই শহীদদের রক্ত শুধু অতীত নয়, পথচলার অঙ্গীকার : জেলা প্রশাসক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:০০ পিএম
জুলাই শহীদদের রক্ত শুধু অতীত নয়, পথচলার অঙ্গীকার : জেলা প্রশাসক

চাঁদপুরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে শহীদদের স্মরণে ৩১ জন শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার বড় রঘুনাথপুর এলাকার শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন:- ৫ জুলাইয়ের এই দিনটি ‘৩৬ জুলাই’ নামে ইতিহাসে স্থান করে নিয়েছে। এক বছর আগের এই সময়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, যারা স্বপ্ন দেখেছিলেন একটি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের। আজ আমরা তাদের সেই আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। জুলাই শহীদদের রক্ত কেবল অতীত স্মৃতি নয়, বরং আমাদের ভবিষ্যতের পথচলায় অঙ্গীকার। আমরা যেন তাদের রক্তের চেতনা হারিয়ে না ফেলি, সেই চেতনায়ই আগামী প্রজন্মকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুরে মোট ৩১ জন শহীদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমাদের সাথে বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও এই শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়েছে। পুরো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যথাযথ মর্যাদায় এ দিবসটি পালন করছি।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
তিনি বলেন, আমি প্রথমেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। চাঁদপুর জেলায় আজ ৩১টি শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। একই সঙ্গে দিবসটি যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কবরস্থানে পুলিশি পাহারা রয়েছে।

পরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা রেলওয়ে থানা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital