বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ বিসিপিএম নির্বাচনে কচুয়ার মিঠু, প্রচার সম্পাদক পদে ইউসুফ নির্বাচিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:১২ পিএম
বাংলাদেশ বিসিপিএম নির্বাচনে কচুয়ার মিঠু, প্রচার সম্পাদক পদে ইউসুফ নির্বাচিত

বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত পরিচালক কচুয়ার কৃতিসন্তান শরিফুল ইসলাম মিঠু ও প্রচার সম্পাদক হাজী মোহাম্মদ ইউনুফ মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন,সামাজিক সংগঠন ও ব্যবসায়ী সমিতির লোকজন।

বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের ২০২৫-২৬, ২০২৬-২৭ সালের নির্বাচনে কচুয়ার কৃতি সন্তান ও সমাজসেবক শরীফুল ইসলাম মিঠু পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হাজী আব্দুল জলিলের ছেলে হাজী মোহাম্মদ ইউসুফ মিয়া প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

গত রবিবার ঢাকা ধানমন্ডি রয়েল বাপেট রেস্তোরাঁতে বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিলন।

এ বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালক শরিফুল ইসলাম মিঠু বলেন, এটি আমাদের প্রাণের সংগঠন। কেমিক্যাল ও পারফিউমারী ব্যবসায়ীদের পাশে থেকে এসোসিয়েশনের কল্যাণে সবসময় কাজ করে যাব।

বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার কামনা করছি।

Model Hospital

এদিকে বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত পরিচালক কচুয়ার কৃতিসন্তান শরিফুল ইসলাম মিঠু ও প্রচার সম্পাদক হাজী মোহাম্মদ ইউনুফ মিয়াকে কচুয়ার বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনসহ সুশিল সমাজের লোকজন ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital