বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁদপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৪৯ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁদপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যূত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে " চাঁদপুর সদরের রঘুনাথপুর শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

৫ আগস্ট জুলাই গণঅভ্যূত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে সকাল ৯ টায় চাঁদপুর সদরের রঘুনাথপুর শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে নিহত সকল বীর শহীদদের স্মরণে বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নেতৃত্বে পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।

পরবর্তিতে সকাল ১০ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক জনাব মোঃ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

দিবসটির মূল আকর্ষণ ছিল চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান। এই অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন ঘটে।

Model Hospital

অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, চাঁদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।