বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পৌর ১১ নং ওয়ার্ডে ওএমএস কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:০৬ পিএম
চাঁদপুর পৌর ১১ নং ওয়ার্ডে ওএমএস কার্যক্রমের উদ্বোধন
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর সরকার পরিচালিত ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম চাঁদপুরে পুনরায় চালু হয়েছে। বুধবার ৬ আগস্ট সকালে চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম সড়কের কোল্ড স্টোর মোড় কেন্দ্রে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌর ১১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ মামুন খান এবং ওএমএস ডিলার আব্দুল মাজেদ গাজী ও আব্দুল গফুর মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “একজন ব্যক্তি যেন একাধিকবার পণ্য গ্রহণ না করেন। একজন ৫ কেজি চাল নিয়ে আবার ৫ কেজি আটা নিলে অন্য একজন হতদরিদ্র মানুষ বঞ্চিত হবেন। এমন অন্যায় যেন কেউ না করেন।” তারা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বাগাদী আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আহসান উল্লাহ এবং চাঁদপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্র জামে মসজিদের খতিব মাওলানা শহীদুল্লাহ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।