রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জিপিএ-৫ বেড়ে ৬৭

কুমিল্লায় এসএসসিতে ৩৫ হাজার ৫শ’ ৩১ শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণের আবেদেন ১৯০ জন পাস

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:০৭ পিএম
কুমিল্লায় এসএসসিতে ৩৫ হাজার ৫শ’ ৩১ শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণের আবেদেন ১৯০ জন পাস

২০২৫ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষাবোর্ডে ৮৪৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১৯০ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। এ ছাড়া আগে জিপিএ-৫ পাওয়া ৯১ শিক্ষার্থীর বিষয়ভিত্তিক গ্রেডে পরিবর্তন এসেছে।

রবিবার (১০আগস্ট) সকালে এ ফলাফল প্রকাশিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো.কবির উদ্দিন।

কবির উদ্দিন বলেন, ‘গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ১১ জুলাই থেকে অনলাইনে পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় মোট ৩৫ হাজার ৫ শ ৩১ জন শিক্ষার্থী ৭৫ হাজার ৮ শ ৭৭টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।’

তিনি বলেন,‘নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় যাচাইয়ের পর ফলাফল প্রকাশ করা হয়। ‘

Model Hospital

চলতি বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। পরীক্ষায় পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ। আগে জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯শ ২ জন, যা এখন আরও ৬৭টি বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯ শ ৬৯ জনে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।