শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অনৈতিক ভিডিওকান্ডে নুনিয়া মাদ্রাসার ৪ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৮:৩৯ পিএম
শাহরাস্তিতে অনৈতিক ভিডিওকান্ডে নুনিয়া মাদ্রাসার ৪ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে আলিম ২য় বর্ষের চার শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক ভিডিওর মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে দেশে ও প্রবাসে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মাদ্রাসা সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুমতিক্রমে সোমবার (১১ আগস্ট) সকালে মিলনায়তনে জরুরি সভা হয়।
নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি এবং অভিভাবক প্রতিনিধিদের উপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ যাচাই শেষে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মো. জাকারিয়ার পুত্র আমির হামজা, মো. ইলিয়াছের পুত্র মাহমুদ হাসান, জয়নাল আবদীনের পুত্র  আল আমিন, মো. মাহবুবুর রহমানের কন্যা  জান্নাতুল মাওয়া।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসাইন মোল্লা বলেন, “শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডে আমাদের শূন্য সহনশীল নীতি রয়েছে। ভবিষ্যতেও একইভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, ১৯৩১ সালে প্রতিষ্ঠিত নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital