বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বিতর্ক প্রতিযোগিতায় বাড়ে চিন্তার পরিধি, জ্ঞান আর প্রতিপক্ষের প্রতি সম্মান : ইউএনও সৈকত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:১০ পিএম
বিতর্ক প্রতিযোগিতায় বাড়ে চিন্তার পরিধি, জ্ঞান আর প্রতিপক্ষের প্রতি সম্মান : ইউএনও সৈকত

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ সাখাওয়াত জামিন সৈকত বলেছেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট )’ সকালে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আয়োজনে কারিগরি শিক্ষাই পারে স্বনির্ভর বাংলাদেশ গড়তে এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিতর্ক হচ্ছে তর্কের খেলা। একটি নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে নিজের যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করাই বিতর্কের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে যুক্তির আয়নার নিজের ভাবনাগুলোকে প্রতিফলিত করা যায়। এর ফলে বাড়ে চিন্তার পরিধি, জ্ঞান আর প্রতিপক্ষের প্রতি সম্মান। একটি বিষয়কে বৃত্তের বাইরে গিয়ে কীভাবে আর কতভাবে ভাবা যায়, তা একজন বিতার্কিকের থেকে ভালো কেউ বলতে পারবে না।

তিনি আরো বলেন,প্রতিযোগিতায় জয় পরাজয়ের বিষয়টি মুখ্য নয় বরং অংশগ্রহণ করে কিছু শিখাটাই বড় প্রাপ্তি ‘বিতার্কিকদের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাড়তি পড়াশোনা করা লাগে। সাধারণ শিক্ষার্থীদের চাইতে একারণে বিতার্কিকরা জ্ঞান অর্জনের দিক থেকে এগিয়ে থাকেন। বিতর্ক চর্চায় শিক্ষার্থীদের আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য আমরা কাজ করবো। আমাদের শিক্ষার্থীরা উপজেলার গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে যাবে, আমরা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবো।

Model Hospital

অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন আর একাদশ শ্রেণির শিক্ষার্থী রানার্স-আপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন ইশরাত জাহান ইফাত।

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খাঁন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. মোহাম্মদ আলী জিন্নাহ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ শাহ জালাল, বিচারকের দায়িত্ব পালন করেন এনায়েতে রাব্বি মোহাম্মদ ইয়াসিন, মাহবুবুর রহমান ও মাসুম বিল্লাহ।

অতিথিবৃন্দ এ বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বক্তার মাঝে সনদপত্র ও বই বিতরণ করেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।