শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে তরুণীকে ধর্ষণ চেষ্টায় রংপুরের যুবক আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৪০ পিএম
শাহরাস্তিতে তরুণীকে ধর্ষণ চেষ্টায় রংপুরের যুবক আটক
শাহরাস্তিতে স্বামী পরিত্যক্তা এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মালেক আলী (৪১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর খিয়ারপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মালেক শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই গ্রামের রশিদের দর্জি বাড়িতে বসবাস করে আসছিলেন।
এ সময় তিনি এক স্বামী পরিত্যক্তা নারীর শ্লীলতাহানির চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার শুক্রবার (১৫ আগস্ট) শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে,যার নং- ০৫, তারিখ ১৫ আগস্ট ২০২৫; জিআর নং-১২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪)(খ)।
মামলার পর শনিবার (১৬ আগস্ট) ভোরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) এর নির্দেশে এসআই মিঠুন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকা থেকে এজাহারভুক্ত আসামি আব্দুল মালেক আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন, “নারী ও শিশু নির্যাতনের ঘটনায় আমরা শূন্য সহনশীলতায় কাজ করছি। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা নিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital