বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনকল্যাণমূলক কাজ ছাড়া জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয় : জয়নাল আবেদীন

চাঁদপুরের বালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে রাস্তা মেরামত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম
চাঁদপুরের বালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে রাস্তা মেরামত

বালিয়া ইউনিয়নে নিজস্ব উদ্যোগে নেতা কর্মীদের নিয়ে রাস্তার মেরামতের কাজ করছেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

বালিয়া ইউনিয়নে নিজস্ব উদ্যোগে নেতা কর্মীদের নিয়ে রাস্তার মেরামতের কাজ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
চাঁদপুর সদর উপজেলাধীন ৯নং বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের রাস্তা থেকে গাজী বাড়ি শাখা রাস্তার বেহাল দশা দেখে তিনি স্থানীয় নেতা কর্মীদের রাস্তাটি মেরামত করার জন্য নির্দেশ দেন। এবং তিনি নিজে সরজমিনে উপস্থিত হয় সার্বিক সহযোগিতা ও কাজের খোঁজখবর নেন।
এসময় তিনি স্থানীয় এলাকাবাসীদের সকল জনকল্যাণমূলক কাজে সম্মিলিতভাবে অংশগ্রহণ করে দুর্ভোগ নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ইসলাম ক্ষমতায় গেলে রাষ্ট্রের নাগরিকরা সকল সুযোগ সুবিধার শতভাগ বুঝে পাবে। ইসলামই একমাত্র শান্তি ও মুক্তির ঠিকানা।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মোঃ শাহ জামাল গাজী সোহাগ, চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসাইন সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, ৯নং বালিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ সভাপতি মোঃ মানিক, ডাক্তার হারুনুর রশিদ, যুব নেতা জিএম আব্দুল হাই, ছাত্রনেতা আব্দুল গফুর সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital