বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে

মতলবে কাজী লাইসেন্স বাতিলের পরও পড়াচ্ছেন বিয়ে !

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম
মতলবে কাজী লাইসেন্স বাতিলের পরও পড়াচ্ছেন বিয়ে !
চাঁদপুরের মতলব উত্তরে আইনকে  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিলের পরও বিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে কাজীর বিরুদ্ধে। অভিযুক্ত কাজী মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ওয়াছ কুরুনি সরকার। সে দর্গাপুর ইউনিয়ন মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার ছিল।
কিন্তু আইন ও বিচার বিভাগ শাখা -৭ কর্তৃক  গত ১৩ সেপ্টম্বর ২০২৩ সালে ওয়াছ কুরুনি সরকারের লাইসেন্স বাতিল করে পদটি শূন্য করে। গত ৩ জুন ২০২৪ ইং তারিখে ঐ পদে নিয়োগ দেওয়া হয় দূর্গাপুর ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামের রফিকের ছেলে মো. মাসুম বিল্লাহকে। পরদিন কার্যক্রম চালানোর অনুমতি দেয় চাঁদপুর জেলা রেজিস্ট্রার অফিস।
অন্য দিকে  ১০ কার্যদিবসের মধ্যে ওয়াছ কুরুনির কাছে থাকা রেকর্ড, নিকাহ ও তালক রেজিস্ট্রার, বালাম বই মাসুম বিল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। জেলা রেজিস্ট্রারের নির্দেশ না মানায় গত ১৬ জুলাই ২০২৪ ইং তারিখে ৩ দিন সময় বেধে  আরেকটি নির্দেশ দেয়। তাও না মানায় গত ২৮ অক্টোবর ২০২৪ ইং তারিখে ৫ দিন সময় বেধে আরেকটি নির্দেশ দেয় জেলা রেজিস্ট্রার অফিস। এসব কিছুর তোয়াক্কা না করে চালে যাচ্ছে তার কার্যক্রম।
এদিকে দূর্গাপুর ইউনিয়নের একই বিবাহ অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কাজী হিসেবে উপস্থিত হয় কাজী মাসুম বিল্লাহ ও লাইসেন্স বাতিল হওয়া ওয়াছ কুরুনি। দুজনই কাজী দাবি করে। এতে ভোগান্তিতে বর-কনে পক্ষদ্বয়। এ নিয়ে দুই কাজীর মধো হই-চই,হুটগোল, গালমন্দ ও ভাগ বিতন্ডার খবর পাওয়া গেছে।
এ বিষয় রেজিস্ট্রারকৃত কাজী মাসুম বিল্লাহ বলেন, ওয়াছ কুরুনি সরকারের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। একে একে ৩ বার নির্দেশনা দিলেও সে কাগজপত্র আমাকে বুঝিয়ে দেয়নি। আদেশর কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জকে অনুলিপি দেওয়া হয়েছে। তাই প্রশাসন এ বিষয়ে ব্যবস্তা গ্রহনের অনুরোধ করছি।
অভিযুক্ত ওয়াছ কুরুনি বলেন, এবিষয়ে একটি মামলা চলমান আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital