শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে সিঙ্গারের সাইনবোর্ড পড়ে ৩ পথচারী আহত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৫৫ পিএম
চাঁদপুর শহরে সিঙ্গারের সাইনবোর্ড পড়ে ৩ পথচারী আহত

চাঁদপুর শহরের লেকেরপাড় এলাকায় সিঙ্গার ভিকোর শোরুমের সাইনবোর্ড নিচে পড়ে পথচারী নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সন্ধ্যায় সিঙ্গার শোরুমের সামনে এ ঘটনাটি ঘটে।

ঘটনার পরপর চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহতরা হলেন, শহরের মিশন রোড এলাকার ইমু (১৮) ও তার ভাই কাইফ (৫)। এসময় অন্য এক নারী পথচারীও আহত হয়। আহতরা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গার শোরুমের বিশাল বড় সাইনবোর্ডটি হঠাৎ ধ্বসে পড়ে। এর নিচে চাপা পড়ে ৩ জন আহত হয়েছে। কিন্তু শোরুমের ম্যানেজারসহ স্টাফদের উদাসিনতায় পথচারীরা ক্ষিপ্ত হয়ে যায়। তারা আহতদের উদ্ধার না করে তাদের সাইনবোর্ড সরাতে ব্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তাদের উদাসিনতা দেখে বিক্ষুব্ধ জনতা চড়াও হয়। পরে উপস্থিত জনতা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।

Model Hospital

চাঁদপুরে সিঙ্গার শোরুম ম্যানেজার মোঃ ইমরান জানান, এটা একটি শুধুই দূর্ঘটনা। আমি সাথে সাথে কোম্পানীকে বিষয়টি অবগত করেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital