বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনা-ধনাগোদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:১২ পিএম
মেঘনা-ধনাগোদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয়দের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। নদীভাঙন বৃদ্ধি, ফসলি জমি হারানোর শঙ্কা এবং বসতবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আতঙ্কে অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসী। এসব অন্যায় কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার (২২ আগষ্ট -২০২৫) সকাল ১০টায় ষাটনল ইউনিয়নের কনু মার্কেটে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ষাটনল ইউনিয়ন কৃষক দল।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবায়েদুর রহমান টিপু, ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান গুলজার আলম,মতলব দক্ষিন উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী,ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন,ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা কমিটির সভাপতি জিএম মানিক, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সারা ফাউন্ডেশনের পরিচালক আমিনুল ইসলাম রাসেল, সাদাকালো সংগঠনের নেতা এস কে সানি । ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হুমায়ূন কবিরের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মেঘনা-ধনাগোদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন

ব্যারিষ্টার ওবায়েদুর রহমান টিপু বলেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীর ভাঙন দিন দিন বেড়ে চলেছে। বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো মানুষ। “বালু উত্তোলনের কারণে আমাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ফসলি জমি নষ্ট হচ্ছে। এই দুর্বিষহ অবস্থার হাত থেকে রক্ষা পেতে চাই।”

তিনি অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসকে উকিল নোটিশ করা হয়েছে। ব্যবস্থা না নিলে আইনী পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং এই অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করবে। মেঘনা উপজেলাবাসীর অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।”

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।