বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে কর্মসূচি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:২৩ পিএম
মতলব উত্তরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে কর্মসূচি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লবাইরকান্দি গ্রামে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগষ্ট) বিকালে দূর্গাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার।

উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক মাকসুদা বেগমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জাকির লস্কর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ হাসান টিপু, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার প্রমুখ।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাৎ ভুইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, মামুন সরকার, মীর শরীফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মৃধা, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, ছেংগারচর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত সাধারণ জনতার কাছে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

এসময় আলমগীর সরকার বলেন, আগামী দিনে রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষনা করেছেন, তা বাস্তবায়ন করতে ঘরে ঘরে জনে জনে প্রচার করতে হবে। কারণ বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের প্রতিটি খাত দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সকল সেক্টরে উন্নয়ন করতে হলে বিএনপি ক্ষমতায় আসার বিকল্প নেই। দেশের এই সময় বিএনপি ক্ষমতায় আসলে দ্রুত এসব সমস্যা সমাধান হয়ে যাবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।