বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকাস্থ চাঁদপুর ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:৪৭ পিএম
ঢাকাস্থ চাঁদপুর ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন

ঢাকাস্থ চাঁদপুর ফোরাম এর সভাপতি নির্বাচিত হলেন চাঁদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যাংকার এসএএম মিজানুর রহমান খান। তিনি আগামী দিনে চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে এই সংগঠনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন ভুইয়া।

২০২৫-২০২৭ সাল পর্যন্ত তিন বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোসলেহ উদ্দীন আলমগীর, সহ-সভাপতি মাও. আবু জাফর ছিদ্দিকী, মোঃ সুলাইমান মিয়া, প্রফেসর ডা. আব্দুল কাদির, মোঃ বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম তালুকদার, ইউসুফ খান। এছাড়া সহ-সাধারণ সম্পাদ হিসেবে রয়েছেন আহমেদ খান, মোঃ জাকির হোসেন জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল করিম, সহকারী অর্থ সম্পাদক মাহবুব এ জামান, সাংগঠনিক সম্পাদক জি এম ইমাম হোসেন ইমন, সহ-সাংগঠনিক যথাক্রমে সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন, মোঃ সাইফুর ইসলাম, ইদ্রিস আলী পাটওয়ারী, ডা. আবুল হাসান খান, আবু তাহের মিয়াজী, মোঃ সামছুদ্দিন, মজিবুর রহমান, ইমরান হোসেন, অফিস সম্পাদক গাজী সালাহ উদ্দিন, সহ-অফিস সম্পাদক মোঃ নাছির, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মাসুদ, সহ-প্রচার সম্পাদক আব্দুল হক, প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-প্রকাশনা সম্পাদক আব্দুল আজিজ, তথ্য ও মিডিয়া সম্পাদক আলমগীর শিপন, সহ তথ্য ও মিডিয়া সম্পাদক ফরিদ আহমেদ ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক রাশেদ হোসেন মুন্সি, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মোতালেব, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরী, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ সাদিকুর রহমান জামশেদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার শাহ, সহ ক্রীড়া সম্পাদক মোঃ সালমান, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া, সহ সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান জামালী, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল মজুমদার, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আমিনা রহমান মুক্তা, সহ মহিলা বিষয়ক সম্পাদক মোসা. মেহেরুন নেছা, কার্যকরী সদস্য যথাক্রমে আরমান খান, মাস্টার এবিএম হানিফ মিয়া, মোঃ দুলাল হোসেন টিপু, সাসেল আহমেদ, মোরশেদ আলম, আরমান খান ও মোঃ শাহ জালাল খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।