শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নিতে হবে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৪ পিএম
দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নিতে হবে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির : পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নিতে হবে। বাঁচতে হলে আমাদের সবাইকে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এ টিকা সম্পূর্ণ নিরাপদ। মিথ্যা প্রচারণায় কান দেয়া চলবে না। আমি এবং আমার পরিবারের সবাই টিকা নিয়েছি, কারো কোনো সমস্যা হয়নি।

আমাদের মা, বাবা, ভাই-বোনসহ পরিবারের সব সদস্যকে টিকা নিতে হবে। দেশকে ভালোবেসে, পরিবারের সবাইকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে টিকা গ্রহণ করতে হবে। আমরা যে যে অবস্থানে আছি, সে অবস্থান থেকেই দেশের সাধারণ মানুষকে টিকার গুরুত্ব বোঝাতে হবে, টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। আজ আমাদের প্রতিজ্ঞা করতে হবে, টিকা গ্রহণের জন্য সবাই কাজ করব।

শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম একথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা সঙ্কটসহ সকল দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুরক্ষা করার জন্য মায়ের ভূমিকা পালন করছেন। সন্তানের জন্য একজন মা যা করেন দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করছেন। আমরাও তার নেতৃত্বে কাজ করছি।

Model Hospital

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী প্রমুখ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।