বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:৩৩ পিএম
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামে প্রতিপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গৃহবধূ নাজমা বেগম ও তার পরিবার।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে নাজমা বেগম অভিযোগ করে বলেন, গত ১৮ আগস্ট এলাকার কতিপয় অসাধু ব্যক্তির সহযোগিতায় তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে মানহানি ঘটিয়েছে। তিনি ওই ঘটনাকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা জানান ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।
তিনি বলেন, তার স্বামী মোঃ খোরশেদ আলম ঢালী দীর্ঘদিন ধরে সুজাতপুর বাজারে ব্যবসা করে আসছেন। তার ননস ফাতেমা বেগম ৭ বছর আগে তালাকপ্রাপ্ত হলে মানবিক কারণে স্বামী তাকে একটি দোচালা টিনের ঘর করে দেন। বর্তমানে ওই ঘরে তিনি সন্তানদের নিয়ে বসবাস করেন। কিন্তু স্থানীয় একটি অসাধু চক্রের প্ররোচনায় ২০২৪ সালের ১১ ডিসেম্বর মতলব উত্তর থানায় তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।
ঐ  মামলা (নন জিআর ৩৩/২০২৪) তদন্ত ও শুনানির পর মিথ্যা প্রমাণিত হয় এবং চলতি বছরের ২৩ জুন চাঁদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি খারিজ করে দেয়। আদালতের আদেশে নাজমা বেগম, তার স্বামী খোরশেদ আলম, ভাসুর আমির হোসেন ও শেফালী খালাস পান।
কিন্তু মামলাটি খারিজ হওয়ার পর ননস ফাতেমা বেগম বিষয়টি মেনে নিতে না পেরে প্রতিহিংসাবশত ঘরের পালা তুলে ফেলে ও বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন বলে অভিযোগ করেন নাজমা বেগম। তিনি আরও জানান, স্থানীয় তিন কথিত সংবাদকর্মী, ছোট লক্ষীপুর গ্রামের এক সেনা সদস্য ও এক পুলিশ সদস্য তার পরিবারকে হয়রানি করছে। তাদের প্ররোচনায় তার বাড়িতে হামলা, গালিগালাজ এবং স্বামীকে মারধর পর্যন্ত করা হয়েছে। এ বিষয়ে তিনি চাঁদপুর সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী খোরশেদ আলম, ইউপি সদস্য খলিল মিয়াজী, নবীর হোসেন শেখ, আমির হোসেন, শাহজাহান প্রধান, বেনু পাটোয়ারী, কাউছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।