বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার যুবদল একটি শৃঙ্খলা ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী : মোশাররফ হোসেন মিয়াজী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:৪৩ পিএম
কচুয়ার যুবদল একটি শৃঙ্খলা ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী : মোশাররফ হোসেন মিয়াজী

কচুয়ায় কচুয়া উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও কচুয়ার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী।

কচুয়া উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কচুয়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও কচুয়ার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী।

এসময় তিনি বলেন,আমি কচুয়ার যুবদলের মাধ্যমে কচুয়া মাদকমুক্ত, চাঁদাবাজি, সন্ত্রাসী ও টেন্ডারবাজি মুক্তি করবো। আজকে যুবদলের কর্মী সম্মেলনে যুবদলের ভাইদের আপনাদের ঐক্যবদ্ধ এবং সাংগঠনিক অবস্থা দেখে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

কচুয়া যুবদল একটি শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ। উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই,কচুয়ার জনগণের ক্ষতি হয়,জনগণ আপনাদের প্রতি রাগান্বিত হবে, এমন কোন কাজে লিপ্ত হবেন না। এই ধরনের কাজে জারা জড়াবেন আমি সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করবো এবং কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা জনগণের আস্থা অর্জন করুন, জনগণের পাশে থেকে সেবা মূলক কাজ করে যান। আগামী সংসদ নির্বাচনে আপনাদের পাশে থাকবে কচুয়া জনগণ।

Model Hospital

তিনি আরো বলেন,৫ আগস্টের আগে পতিতা ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময়ে দলের জন্য পুলিশ ও আওয়ামী লীগের দোসরদেরকে ফাঁকি দিয়ে দলের জন্য যারা কাজ করেছে, তাদেরকে আমার নেতা আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান ওই নির্যাতিত নেতাকর্মীরা অগ্রাধিকার বেশি দিবে।

উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান স্বপন ও সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ হুমায়ুন কবির প্রধান, জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি মোস্তফা শেখ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, কচুয়া উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মুকবুল হোসেন,সদস্য সচিব মোঃ মঞ্জুর আলম সেলিম,পৌর বিএনপি বিএনপি আহ্বায়ক মোঃ হাবিব উল্লাহ হাবিব, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমান।

বক্তব্য রাখছেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ স্বপন ,পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন, সদস্য সচিব মোঃ দুলাল হোসেন প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।