শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ভবন থেকে যুবকের ঝু লন্ত ম রদে হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৬:৪৮ পিএম
হাজীগঞ্জে ভবন থেকে যুবকের ঝু লন্ত ম রদে হ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে শাহআলম (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা চৌধুরী বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাদ্রা দরবার শরীফ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনের জানালার পাশে মৃত অবস্থায় ঝুলছিলেন শাহআলম। মরদেহ দেখতে পেয়ে ইউপি সদস্য জাকির হোসেন থানায় খবর দেন। পরে হাজীগঞ্জ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে নেশাজাতীয় কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো অভিযোগ করতে রাজি নন বলেও পুলিশ জানায়। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন হেলাল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পরিত্যক্ত ভবনের দক্ষিণ পাশে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। কী কারণে এভাবে মৃত্যু হলো, তা বোঝা যাচ্ছে না।”

Model Hospital

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, “ঘটনাস্থল থেকে নেশাজাতীয় আলামত পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না এলে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital