বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ পৌর জুলাই মঞ্চের ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:১৫ পিএম
হাজীগঞ্জ পৌর জুলাই মঞ্চের ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

চাঁদপুরের হাজীগঞ্জে সর্বদলীয় জুলাই বিপ্লবীদের ঐক্যের প্ল্যাটফর্ম জুলাই মঞ্চ হাজীগঞ্জ পৌর শাখার ৫৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট ২০২৫) সন্ধ্যায় হাজীগঞ্জ মধ্য বাজারে জুলাই মঞ্চের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি প্রকাশ করা হয়।

উপজেলা জুলাই মঞ্চের আহবায়ক এডভোকেট মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও আম্মার শেখের সঞ্চালনায়

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মহসিন পাটোয়ারী। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কমিটির বক্তব্য রাখেন মুখপাত্র মোঃ শাহাদাত হোসাইনসহ জুলাই মঞ্চের আরমান আটিয়া, ব্যবসায়ী সোহেল, ইউসুফ প্রমুখ।

Model Hospital

ভিন্ন দল,ভিন্ন পথ দেশের প্রশ্নে ঐক্যমত স্লোগান ধারণ করে ঘোষিত কাঠামোয় আহবায়ক করা হয়েছে আশরাফ আলীকে। যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মহসিন পাটোয়ারী, মহিন উদ্দিন মাঈনু, নয়ন মোল্লা, আরিয়ান সোহেল, মিল্লাদ সর্দার, ফয়সাল ইসলাম আল-আমিন, এমরান হোসাইন ও স্বপন সরকার। মুখপাত্র (সদস্য সচিব পদমর্যাদায়) হয়েছেন মোহাম্মদ রাজন। সহ মুখপাত্র হয়েছেন বিক্রম হোসাইন, ইফতিয়াকুজ্জামান (লামিয়), হাম্মদ সাদ্দাম হোসেন, আল আমিন সৈকত, রাকিব সর্দার ও জিলান আহম্মেদ।

মুখ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরান হোসেন সৈকত। সহ মুখ্য প্রতিনিধি হয়েছেন মোহাম্মদ সাইফ মুন্সী, আশরাফুল ইসলাম আকাশ, মহন হোসেন, নোমান হোসেন ও বাপ্পি সরকার। এছাড়া আইন বিষয়ক সম্পাদক হয়েছেন সাজ্জাদুল বোরহান হৃদয় এবং মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মোঃ মাঈনুদ্দিন মৃদ্ধা।

এছাড়া সংগঠক, সমন্বয়ক, গণমাধ্যম প্রতিনিধি, শ্রমিক ও ছাত্র সংযোগ প্রতিনিধি এবং বিভিন্ন ওয়ার্ডভিত্তিক সদস্যরাও ঘোষিত কাঠামোয় অন্তর্ভুক্ত হয়েছেন।

পৌরসভা কাঠামোর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ শাহাদাত হোসাঈন এবং উপজেলা আহব্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আল আমিন বেপারী।

জুলাই মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো রাজনৈতিক দল নয়; বরং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লবের চেতনায় সর্বদলীয় ও অরাজনৈতিক ছাত্র-জনতার ঐক্যের প্ল্যাটফর্ম। প্রতিটি সদস্যকে দেশের সংবিধান, প্রচলিত আইন এবং সামাজিক-ধর্মীয় শিষ্টাচার মেনে কাজ করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital