বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লিও ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:৩৯ পিএম
লিও ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি
লিও ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা, সূচীপাড়া ডিগ্রী কলেজ ও ছিখুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপণ, শাহরাস্তি ওয়াকওয়েতে বৃক্ষরোপণ এবং সূচীপাড়া ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। একইসঙ্গে কলেজ ক্যাম্পাসে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চাঁদপুরের ডিপুটি ডিরেক্টর শাহীদ মাহমুদ ও আল আমিন, সভাপতি লিও জান্নাতুল নাঈমা জুহানি, সহ-সভাপতি লিও সাইফুল ইসলাম লিখন, সাধারণ সম্পাদক লিও আঁখি বাশায়ের, জয়েন্ট সেক্রেটারি লিও নূর দিপু, জয়েন্ট ট্রেজারার লিও আরজিনা জেরিন, মেম্বারশিপ চেয়ারপার্সন লিও রনি মালসহ অন্যান্য সদস্যরা।
“Tree Plantation & Minnow Flow Project” শীর্ষক এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগ্রাম কমিটির প্রধান পৃষ্ঠপোষক লিও নূর নবী দিপু। কমিটির চেয়ারম্যান ছিলেন লিও রাকিবুল হাসান তপাদার, সেক্রেটারি লিওআবু বকর ছিদ্দিক রাফি, ট্রেজারার লিও জাফর দেওয়ান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন লিও নুসরাত তিশা,লিও নাঈম হাসান, লিও ইয়াসিন আরাফাত, লিওজাহিদ তপাদার ও লিও তাহিম প্রমুখ।
লিও ক্লাব অব চাঁদপুরের নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।