সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

রাসুল (সাঃ) এর আদর্শকে ধারন করে আমাদের জীবন গড়তে হবে; আলহাজ্ব রেদওয়ান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২০ পিএম
রাসুল (সাঃ) এর আদর্শকে ধারন করে আমাদের জীবন গড়তে হবে; আলহাজ্ব রেদওয়ান খান
গাজী মোঃ মহসিন : চাঁদপুর জেলার সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ছারছীনা শরীফের বিশিষ্ট খলিফা মদনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মোখতার আহমদ (রহঃ)এর ১২ তম ওফাত দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী ইসালে ছাওয়াব মাহফিল সম্পূর্ন হয়েছে।
গত ১০,১১ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার ও শুক্রবার বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র খতমে কোরআন ও দোয়া হয়।
মদনা দরবার শরীফের বর্তমান পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও আলহাজ্ব মাওলানা শাহ মোঃ কাউছার আহম্মেদ এর পরিচালনয় ২য় দিনের মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিটি নিয়ন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নির্বাচনী এলাকার গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু ও জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব রেদোয়ান খান (বোরহান)।
এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন মাহফিল যেহেতু একটি দ্বীনি বিষয়, তাই দ্বীনের অন্যান্য বিষয়ের মতো রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহীনদের অনুস্বরন করে আমাদের সবাইকে চলতে হবে। মানুষের ব্যক্তি জীবনের পরিশুদ্ধি ও আকিদা-বিশ্বাসের সংশোধনের ক্ষেত্রে ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম । 
তিনি আরো বলেন রাসুল (সাঃ) এর আদর্শকে ধারন করে আমাদের জীবন গড়তে হবে। প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা (সাঃ) এর আদর্শ নিয়ে জীবন গড়তে পারলে আখরাতে শান্তিময় হবে।
ইলম ও আমলওয়ালা ওলামা ও বুজুর্গানে কেরামগণকে মাহফিলে দাওয়াতের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। শুধু সুন্দর সুর-কণ্ঠ, মাঠ কাঁপানো ও কন্টাক্টওয়ালা বক্তাদের দিয়ে আজীবন ওয়াজ করালেও একজন মানুষেরও হিদায়াত হবে না।
মাহফিলে দেশ বরেণ্য প্রখ্যাত পীর মাশায়েখ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরামগন তাশরিফ আনেন। উক্ত মাহফিলে মদনা দরবারের ওলামা, খোলাফা,পীর ভাই মোহেব্বিন ও জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ এবং দ্বীনদার মুসলমান সহ সকল উম্মাহর জন্য দোয়া করা হয়।
এসময় মাহফিলে আরো নসিহত পেশ করেন ঢাকা মিরপুর বাইতুস ছালাম জামে মসজিদের খতিব হযরত মাওঃ মুফতী জামিল হোসাইন সালেহী সাহেব, বাংলাদেশ জমাইয়ত হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত মাওঃ সাইফুদ্দীন খন্দকার সাহেব, চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ  আলহাজ্ব হযরত মাওঃ এটি.এম মোস্তফা হামিদী সহ  ওলামায়ে কেরাম গন। পরে দেশের শান্তি ও কল্যান কামনায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয় ।
এছাড়াও আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান শুক্রবার বিকালে সদর উপজেলার লক্ষীপুর  ইউনিয়নের নিজ গ্রাম লক্ষ্মীপুর খান বাড়িতে তার বাবা ও মায়ের কবর জিয়ারত করেন।
চাঁদপুর সদর ও হাইমচরের নেতাকর্মী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
উল্লেখ্য গত ২২ জানুয়ারি থেকে প্রতিনিয়ত দলীয় নেতাকর্মী ও মাদ্রাসার এতিম ছাত্রদের এবং অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করে আসছেন রেদওয়ান খান বোরহান ও তার পক্ষে দলীয় নেতা কর্মীরা।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।