বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ব্র্যাকের ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক অভিযান

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১০:০০ পিএম
শাহরাস্তিতে ব্র্যাকের ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক অভিযান
শাহরাস্তি উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫” উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় আয়োজিত এ সচেতনতামূলক ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো স্থানীয় জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আকলিমা জাহান বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি।
বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন কিংবা ফুলের টবের জমে থাকা পানি পরিষ্কার রাখা জরুরি। জনগণ যদি নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখে তবে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাক একসঙ্গে কাজ করছে, যাতে প্রতিটি এলাকায় মানুষকে সচেতন করা যায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের শাহরাস্তি উপজেলা প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন পলক, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের (সিসিএইচ) অফিসার মিজানুর রহমান,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফ্যায়দুল্ল্যাহ মিয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় ড্রেন, নালা ও বাজার এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কার করা হয়।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, এ কার্যক্রমের আওতায় উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্কুল, বাজার ও গ্রামে মাইকিং, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা ক্যাম্পেইন চলমান থাকবে। সচেতনতার মাধ্যমে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধই এই অভিযানের মূল সাফল্য বলে তারা আশা প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital