শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১:৫৫ এম
ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে পনেরটি মাদক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি কামরুল হাসানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোররাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নেতৃত্বে এএসআই জুমায়েত হোসেন জুয়েল ও সঙ্গীয় ফোর্স ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের বৈচাতলি এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান (৪০) কে ১০৩ পিস ইয়াবাসহ আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুলকে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দুইটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং পূর্বে দায়ের হওয়া আরও ১৫টি মামলা চলমান। জেল থেকে বের হয়ে পুনরায় সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।
গ্রেপ্তারকৃত কামরুল হাসান বৈচাতলি গ্রামের হাজী বাড়ির বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, “শীর্ষ মাদক কারবারি কামরুলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মাদক আইনের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, কামরুলের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, যেন সে আর কোনোভাবেই জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়াতে না পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital