বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল’র যোগদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ২:২৯ এম
চাঁদপুর সদর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল’র যোগদান

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল।

তিনি গত ২২ জুলাই, ২০২৫ এই পদের দায়িত্বভার গ্রহণ করেন।

ডাঃ ফয়সল চিকিৎসা পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ২০১৬ সাল থেকে তিনি চাঁদপুর সদর হাসপাতালে সার্জারী বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ সময়ে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা প্রদান করে ব্যাপক সুনাম অর্জন করেন। স্থানীয়রা জানান, রোগীদের প্রতি তার সদাচরণ ও দক্ষ চিকিৎসা সেবা তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Model Hospital

তিনি চাঁদপুর শহরের ১২ নং ওয়ার্ডের হাজী মহসীন রোডের বাসিন্দা। তাঁর পিতা মৃত ফারুক আহমেদ এবং মাতা আইনুন নাহার। পারিবারিকভাবে তিনি সুপরিচিত ও সুশিক্ষিত পরিবার থেকে এসেছেন।

তিনি চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর পৌরসভার সাবেক টানা ৪০ বছরের কমিশনার মরহুম আবু তাহের আখন (বাসু আখন)-এর নাতি।

ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল দায়িত্ব গ্রহণের পর জানান, চাঁদপুরের মানুষের স্বাস্থ্যসেবায় তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে কাজ করবেন। একইসঙ্গে উপজেলা পর্যায়ে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital