বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানবিক সংগঠন আলোর দিশা’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৪৪ পিএম
মানবিক সংগঠন আলোর দিশা’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে মানবিক সংগঠন আলোর দিশা সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, রক্তদাণ কর্মসূচি, আলোচনা সভা, ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, দোয়ার মাহফিল, পবিত্র কোরআন শরিফ প্রদান, সর্বচ্চ রক্তদাতা, এবং সর্বচ্চ একটিভ মেম্বারকে সম্মাননা স্মারক প্রদান, ছিন্নমূল অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ ও কেককেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর বিশ্বাস, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন, সহ সংগঠন এর সকল নেত্রী বৃন্দ ও সদস্য বৃন্দ, এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন মানবিক ও সামাজিক শ্রেণি-পেশার মানুষ। সংগঠনের সভাপতি সাগর বিশ্বাস তার বক্তব্যে সমাজের উদার ও মানবিক হৃদয়ের মানুষকে আলোর দিশা সংগঠন এর পাশে থাকার অনুরোধ জানান।

প্রসঙ্গ: জেগে ওঠো যুবক তুমি জাগুক যুব শক্তি, যুব শক্তি জাগলে হবে দারিদ্র্যতার মুক্তি। এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০১৮ সাল থেকে মানবিক পদযাত্রা শুরু করেছিলো সেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা। অনলাইন ভিত্তিক এই সংগঠনটি দীর্ঘ ৭ বছরে মানবিক কাজের মাধ্যমে ইতিমধ্যে দেশ ও দেশের বাহিরে ব্যাপক প্রশংসা অর্জন করেছে,

Model Hospital

সংগঠন এর উদ্যোগে এই পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে রক্তদান করেছে, এছাড়াও দরিদ্র পরিবারের কন্যা, বিবাহের সহযোগিতা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখা পড়ার ব্যবস্থা, দরিদ্র পরিবারে বাজার ও খাদ্য সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, প্রতি রমজানে ইফতারি বিতরণ, ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি সংগঠনটি পালন করে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।