বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ রাজারগাঁও সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত ৩

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:২৩ পিএম
হাজীগঞ্জ রাজারগাঁও সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত ৩

হাজীগঞ্জ উপজেলা রাজারগাঁও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন জনকে পিটিয়ে গুরুতর আহত ও টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৫ টার সময় উপজেলার রাজারগাঁও ৪নং ওয়ার্ড মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নাজমা (৪৫), নাজমুল (৩০), রাকিব পাটোয়ারী (৩২) কে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আহত নাজমুলের সাথে তার মামার বাড়ির রহিম, রাব্বি, আফসার, কাশেম, দেলু, দ্বীন ইসলাম, আজাদ, সবু ও লিমনের সাথে পূর্বের শত্রুতা ছিলো।

ঘটনার দিন, গত ২৫ আগস্ট সোমবার সন্ধ্যায় নাজমুলে মা নাজমা বেগমকে নিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জ রাজারগাঁও মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাজারগাঁও সিএনজি স্ট্যান্ডে গেলে উপরোক্ত হামলাকারীরা তাদেরকে মারধর করে। স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

Model Hospital

আহতরা হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় আহতদের পক্ষে চাঁদপুরের বিজ্ঞ আমলী আদালত হাজীগঞ্জ চাঁদপুরে সিআর ৭১৫, ২০২৫ ইং একটি মামলা দায়ের করেন। এ নিয়ে মীমাংসার জন্য শুক্রবার বিকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপরোক্ত আসামীরা তাদের ওপর পুনরায় হামলা চালান। তাদের বেপরোয়া মারপিটের কারনে একই পরিবারের নাজমা, নাজমুল, রাকিব পাটোয়ারী তিনজন গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। জানতে চাইলে মামলার আইনজীবী এডভোকেট আলম খান মঞ্জু বলেন, আমরা চেয়েছি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমাধান হোক। কিন্তু প্রতিপক্ষরা  তাদের উপর সালিশ বৈঠকে হামলা করে। এটা অত্যন্ত দুঃখজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হামলার ঘটনার বিচার দাবি করে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।