বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানবিক উদ্যোগ : কচুয়া বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে নতুন ঘর পেলেন দুলাল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৪৯ পিএম
মানবিক উদ্যোগ : কচুয়া বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে নতুন ঘর পেলেন দুলাল

কচুয়ার মনপুরা গ্রামে ভিটে-হারা অসহায় দুলাল চন্দ্র শীলকে নতুন ঘর উপহার দিলেন, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন।

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের অধিবাসী, অসহায় ভিটে মাটি হারা গ্রাম পুলিশ দুলাল চন্দ্র শীলকে নতুন টিনশেড ঘর তৈরি করে দিয়ে সমাজ সেবায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন।

শনিবার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইনের তত্ত্বাবধানে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন এর পক্ষ থেকে গৃহহীনদের মাঝে ঘর বিতরণ প্রকল্পের অসহায় দুলাল চন্দ্র শীল কে ২কক্ষ বিশিষ্ট টিনশেড ঘর হস্তান্তর করেন, সংগঠনের সভাপতি, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুল কাহার মজুমদার ও সাধারণ সম্পাদক রবিউল আলম।

সংগঠনটির এ উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন, প্রবাসী ও দেশে অবস্থানরত সংগঠনের সদস্যরা।

এসময় বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের শুভাকাঙক্ষী মোঃ রফিকুল ইসলাম, সদস্য কাজী হুসাইন আহমেদ, আবু সুফিয়ান, স্বপন বেপারী, ইউনুস মিয়া, সমাজ সেবক নুরুল ইসলাম নাহিদ, নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অসহায় দুলাল চন্দ্র শীল মাথা গুঁজতে নতুন ঘর পেয়ে মহাখুশি।

Model Hospital

বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সহযোগিতায় ঘরটি নির্মাণ হয়েছে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অসহায় দুলাল চন্দ্র শীল।

উল্লেখ্য যে , বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে বেশ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অত্যন্ত সুশৃঙ্খল ও সুচারুভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে।

এছাড়াও বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর পবিত্র ঈদল ফিতর ও আযহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ, স্বাবলম্বী প্রকল্পের আওতায় গরু-সেলাই মেশিন বিতরণ, অসহায় পরিবারের কর্মসংস্থান এর ব্যবস্থায় পণ্য সামগ্রী সহ দোকান হস্তান্তর, বিনামূল্যের চিকিৎসা প্রদান,অসহায় পরিবারের গৃহ নির্মাণে ঢেউটিন প্রদান সহ প্রয়োজনী নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান, সুপেয় পানি নিশ্চিতে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন, প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদানসহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে।

এসব মানবিক কাজে প্রবাসে অবস্থানরত মানিবক যোদ্ধা সহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকগণ অর্থ সহায়তা প্রদান করে আসছেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।