বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ বিএনপির আলোচনা সভায়

বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করাই আমার লক্ষ্য : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:৫৯ পিএম
বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করাই আমার লক্ষ্য : লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপি'র ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন মোঃ হারুনুর রশিদ।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার গোয়াল ভাওয়ার বাজারের জিএফসি একাডেমি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষ প্রতীক মনোনয়নপ্রত্যাশী লায়ন মো. হারুনুর রশিদ।
এ সময় তিনি বলেন, “দুই দশকেরও বেশি সময় ধরে ফরিদগঞ্জের প্রতিটি অঞ্চলে উন্নয়ন ও বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। আমার কর্মের প্রতি আস্থা রেখেই দল আমাকে দুইবার চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে কাজ করছি। প্রতিটি ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।”
তিনি আরও বলেন, “আমি কখনো বিএনপিকে ছেড়ে যাইনি, যাবও না। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, হামলা ও জুলুম সহ্য করেছি, কিন্তু পিছু হটিনি। বিএনপি আমার রক্তে মিশে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আর আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় আগামী দিনেও নিরলসভাবে কাজ চালিয়ে যাবো।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হান্নান মিয়া। পরিচালনা করেন উপজেলা ও জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, সৌদি আরব পূর্ব অঞ্চলের সভাপতি শরিফ খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপি নেতা মানিক পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা তসলিম বেপারি, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সহিদুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক নেছার আহমেদ ভূঁইয়া, যুবদল নেতা মাহবুবুর রহমান রুবেল, আব্দুল গাফফার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আবু তাহের গাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সেলিম মাহমুদ রাড়ি, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মৃধা,পেয়ার আহমেদ, ওসমান পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমএ আব্দুল কাইয়ুম, শাওন পাঠান, সাবেক ছাত্রনেতা কামরুল পাটওয়ারী, হোসেন পাটোয়ারী, ইলিয়াস গাজী, মশিউর রহমান টিপু আবু জাফর, ফরিদগঞ্জ পৌর বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, ওসমান পাটওয়ারী, ইকবাল পাটওয়ারী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা দিদারুল আলম ভূঁইয়া,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ আলম, মহিন ভূঁইয়া, ইয়াছিন আখন সুজন, সোহেল ভূঁইয়া, বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা নাজির পাটওয়ারী, সাগর মেম্বার, বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির নেতা শাহাদাত হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ মাষ্টার, আশ্রাফ খান আশু, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, মিঠু পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান খান কালু, শাহ আলম পাটওয়ারী, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি নেতা ভিপি আব্দুল খায়ের রুবেল, নান্নু দেওয়ান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, সৌহরাভ হোসেন, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মমিন খান, সৈয়দ রাড়ি, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা নেছার আহমেদ ভূঁইয়া, বিল্লাল মেম্বার, মাহবুবুর রহমান রুবেল, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হান্নান, সুজন মৃধা, সুমন হাওলাদার, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন দেওয়ান, সেলিম গাজী, সফিকুর রহমান মেম্বার, ফজলুর রহমান মেম্বার, মোঃ মমিন হোসেন, আলমগীর দেওয়ান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রবিউল আলম বাবু, জাহাঙ্গীর আলম, রূপসা উত্তর ইউনিয়নের সাবেক যুবদল নেতা আব্দুল জলিল, ছোট ফারুক, নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।