বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পায়ে হেঁটে চাঁদপুরের তিন রোভারের ১৫০ কিমি পরিভ্রমণে যাত্রা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:৩৫ পিএম
পায়ে হেঁটে চাঁদপুরের তিন রোভারের ১৫০ কিমি পরিভ্রমণে যাত্রা

‘মাদককে না বলো, নিজেকে ভালোবাসো’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের তিনজন রোভার ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ‘পরিভ্রমণ-২০২৫’ যাত্রা শুরু করেছে।

রোববার (৩১ আগস্ট, ২০২৫) রোববার সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই যাত্রার শুভ উদ্বোধন করা হয়।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটের সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা রোভার স্কাউটের কমিশনার ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লেফ. মো. শোয়ায়েব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর-এর সহকারী অধ্যাপক (আইসিটি) ও জেলা রোভার সম্পাদক রোটা. মো. ফয়সাল আহম্মেদ ফরাজী, চাঁদপুর সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মো. মহিউদ্দিন এবং জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিভ্রমণে অংশগ্রহণকারী রোভাররা হলেন: রোভার সাইফুল ইসলাম, সেবা স্তর, চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, রোভার মো. রনি মাল, সেবা স্তর, চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং রোভার মো. নাজমুল হাসান নাহিদ, প্রশিক্ষণ স্তর, পুরাণবাজার ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

Model Hospital

রোভারদের এই যাত্রা চলবে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। যাত্রার মূল উদ্দেশ্য হলো ‘মাদককে না বলো, নিজেকে ভালোবাসো’ বার্তা ছড়িয়ে দেওয়া, শারীরিক ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করা এবং ভ্রাতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলা। এই তিন রোভার স্কাউট আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে তাদের গন্তব্য চট্টগ্রাম মীরসরাই বাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

রোভার স্কাউটিংয়ের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) অর্জনের জন্যে সেবাস্তরের রোভারদের অন্তত একটি পরিভ্রমণ সম্পন্ন করতে হয়। যার শর্ত অনুযায়ী পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার, নৌকাযোগে ৩০০ কিলোমিটার বা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।

চাঁদপুর জেলা রোভার স্কাউটসের আয়োজিত ‘পরিভ্রমণ-২০২৫’ সফলভাবে সম্পন্ন হলে অংশগ্রহণকারী রোভাররা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেছেন
সংশ্লিষ্টরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।