বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের অন্যতম বর্ণাঢ্য র‌্যালি।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে সমাবেশ শেষে এ র‌্যালি বের হয়। বর্ণাঢ্য ব্যানার-ফেস্টুনে সজ্জিত হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম, সহসভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমু সালাম, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, হুমায়ুন কবির প্রধান, ডি এম শাহজাহান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুনিরা বেগম চৌধুরী, তানভির হুদা, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুর কাদের বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, শ্রম সম্পাদক নজরুল ইসলাম বাদল, ধর্ম সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, গণশিক্ষা সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আলগীর আলম জুয়েলসহ জেলা জাসাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম চলমান রয়েছে। ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন। বক্তারা আরও উল্লেখ করেন, চাঁদপুরের রাজপথ বিএনপির নেতাকর্মীদের দখলেই থাকবে, কোনোভাবেই জামাত বা অন্য কোনো শক্তিকে এখানে দখল নিতে দেওয়া হবে না।

এ মহাসমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি চাঁদপুরের ৩০টিরও বেশি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর রূপ দেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital