বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে দল থেকে বহিষ্কার করা হবে : মানিক

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম
বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে দল থেকে বহিষ্কার করা হবে : মানিক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োনে এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ লা সেপ্টেম্বর সকাল ১০টায় হাইমচর উপজেলা তেলির মোড় বেড়ি বাঁধ হতে রেলিটি বের হয়ে আলগী বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলের সামনে এসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হলেও দেশে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক দিন দিন বেড়েই চলেছে। কিছু দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, হাইমচরে কোন ধরনের ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক থাকবে না। আপনারা নিজ নিজ এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিএনপি নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমিদখল করে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা সবাই নেতা ও কর্মী, জনগণের সেবক হিসেবে সেবা করে যেতে চাই।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মোঃ খলিলুর রহমান গাজী।
প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন  ও  উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সকল ইউনিটের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে রেলিটিতে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল খালেক খান, মিজানুর রহমান শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজি,বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল,মোঃ আজিজুল হক বাবুল,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি,সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন,উপজেলা সেচ্চা সেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি,জেলা ছাত্র দলের সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়ার রহমান সোগান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি,হাইমচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারীসহ ওয়ার্ড,  ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital