শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ক্যান্সারে আক্রান্ত রোগীকে ইসলামী আন্দোলনের অর্থ প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম
চাঁদপুরে ক্যান্সারে আক্রান্ত রোগীকে ইসলামী আন্দোলনের অর্থ প্রদান

চাঁদপুর সদর উপজেলার ১০নং মডেল লক্ষ্মীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মৃত বাচ্চু খানের ছেলে মনির খা দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন নিজ বাসায় অবস্থান করছেন। ক্যান্সারে আক্রান্ত মনির খানকে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানী, জেলা উপদেষ্টা শেখ মুহাম্মদ আবদুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ বেপারী, দফতর সম্পাদক মাওলানা রাসেল বেপারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০নং মডেল লক্ষ্মীপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মনিরুজ্জামান, বালিয়া ইউনিয়ন সভাপতি মুফতি আশরাফুল ইসলাম, মডেল ইউনিয়ন সেক্রেটারি মনির হোসেন দেওয়ান, হানারচর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ তাজুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মনির খানের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা উপদেষ্টা শেখ মুহাম্মদ আবদুল্লাহ।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্রের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী অসুস্থ ব্যক্তি মনির খানকে সহযোগিতা করার জন্য তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে এলাকাবাসিকে এগিয়ে আসার আহ্বান জানান।

Model Hospital

পরে রোগীর জন্য জন্য বিশেষ দোয়া করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital